সব ভুলে দীপিকাকে শুভেচ্ছা ক্যাটরিনার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার
অবশেষে প্রকাশিত হলো বহুল আকাঙ্খিত সেই বিয়ের ছবি। সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের দুই সুপারস্টার দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ইতালিতে কঙ্কনি এবং সিন্ধি প্রথায় গত বুধ ও বৃহস্পতিবার বিয়ে করেন বলিউডের এই হাইপ্রোফাইল তারকা জুটি। বৃহস্পতিবার রাতেই প্রকাশ্যে আসে বিয়ের দুটি ছবি। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন 'দীপবীর’।
শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বলিউডের দীপিকার সঙ্গে ক্যাটরিনার দ্বন্দ্ব বহুদিনের। তবে দীপিকা রণবীর কাপুরকে ছেড়ে গাঁটছড়া বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। বহুদিনের সেই দ্বন্দ্ব ভুলে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা। তাও একবার নয়, পরপর দুবার!
সম্প্রতি 'কফি উইথ করণ'-এ হাজির হয়ে রণবীর-দীপিকার বিয়ের নিমন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হয় ক্যাটরিনা কাইফকে। এর উত্তরে ক্যাট বলেন, 'দিপবীরের' বিয়ে নিয়ে তিনি খুব খুশি। তাদের রিসেপশনে খুব সুন্দর পোশাক পরে হাজির হতে চান তিনি। কিন্তু, রণবীর সিং, দীপিকা পাডুকন তাদের বিয়ের রিসেপশনে তাকে আমন্ত্রণ জানাবেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে তার। যদিও, ক্যাটরিনার ওই মন্তব্য শুনে এখনও পর্যন্ত এ বিষয়ে পাল্টা কিছু বলেননি 'দিপবীর'।
ইতালিতে জাঁকজমকভাবে বিয়ে সারার পর এবার রিসেপশনের প্রস্তুতি শুরু করেছেন রণবীর-দীপিকা। আগামী ২৮ নভেম্বর বসবে তাদের প্রথম রিসেপশন। ওইদিন সিং পরিবার, তাদের আত্মীয়স্বজনরা হাজির হবেন।
আগামী ১ ডিসেম্বর হবে দ্বিতীয় রিসেপশন। ওইদিন হাজির হবে প্রায় গোটা বলিউড। তবে এখানেই শেষ নয়। ২৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের তৃতীয় রিসেপশন। ওইদিন কারা কারা হাজির হবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে মুখও খোলেনি পাডুকন এবং ভবানি পরিবার।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







