ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সব রেকর্ড ভেঙে চীনে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর থেকে একদিনে আক্রান্ত হওয়ার এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার দেশটিতে ৩১ হাজার ৪৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯২৭ জনের করোনার উপসর্গ রয়েছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চীনের বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। ঝেংঝোউ প্রদেশের ৮ জেলার ৬৬ লাখ মানুষকে আগামী ৫ দিন শুধু খাবার কেনা ও চিকিৎসা ছাড়া বাড়ি থেকে বের না হতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া শিজিয়াঝুয়াং শহরের ১ কোটি ১০ লাখ মানুষকে গণ-পরীক্ষা চালানোর সময় বাসায় থাকতে বলা হয়েছে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।