সবকিছুই খোলাসা করতে আরেকটু সময় লাগবে: বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও কাজে নেমেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তিনি কথা বলছেন একটি গণমাধ্যমের সঙ্গে।
সেখানে তিনি খোলামেলা অনেক কথা বলেছেন, যা পাঠকের জন্য তুলে ধরা হলো:-
হ্যাঁ, আবারও কাজ শুরু করেছি। আমি আগেই বলেছি, ভালো গল্প এবং চরিত্র না পেলে ছবিতে কাজ করব না। তো এখন যে কাজগুলো করছি, সবগুলোই আমার মনমতো পেয়েছি। আড়ালের পেছনের কারণ তেমন কিছুই না। মূলত সবার সঙ্গে আমার একটা কমিউনিকেশন গ্যাপ গেছে। এর মধ্যেও অনেকে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে সাংবাদিকেরা- সে জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আড়ালের থাকার কারণ হচ্ছে আমার ‘ক্যাসিনো’ সিনেমার কাজ শেষ করে আমি নিউ ইয়র্কে চলে যাই। কারণ আমার ব্যক্তিগতভাবে কিছুটা সময় দেওয়ার দরকার ছিল। এই পরিকল্পনাটা আমার দীর্ঘদিনেরই। গত বছরের ফেব্রুয়ারিতেই সাংবাদিকদের আমি বলেছিলাম কাজ শেষ করে দেশের বাইরে যাবো। তো আমার কাজগুলো শেষ করেই গিয়েছি। এমন কেউ বলতে পারবেন না যে, আমি কারও শিডিউল ফাঁসিয়ে বা কাজে হ্যাম্পার করে গিয়েছি। তো ফেব্রুয়ারির দিকে সব কাজ শেষ করার পর মনে হলো এবার যাওয়া যেতে পারে। আর তখন তো আমাদের দেশে করোনাও ছিল না। লকডাউনও আসেনি। ফলে যেতেও কোনো সমস্যা হয়নি।
আমেরিকার সফর নিয়ে বুবলী জানান, আমেরিকার সময়টা যে খুব ভালো গেছে তা বলব না। সময়টা খুবই ভয়ংকর কেটেছে। ওখানে আক্রান্তের পরিমাণও বেশি ছিল। এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও সেখানে প্রচণ্ড আতঙ্ক ছিল। মনে হচ্ছিল মৃত্যুপুরীর মধ্যে আছি। এটা নতুন উপলব্ধির জন্ম দিয়েছে। আর করোনা মোকাবিলার পাশাপাশি ফিল্ম নিয়ে প্রশিক্ষণও নিয়েছি, নিউ ইয়র্কের একটা একাডেমিতে আমি ফিল্ম অ্যাকটিংয়ের উপর কোর্স করেছি।
শাকিব খানের সন্তানের মা হয়েছেন বুবলী’ এ রটনার বিষয়ে কী বলবেন- সাংবাদিকের এ প্রশ্নে তিনি বলেন, সবারই অধিকার আছে আমার প্রেম, বিয়ে নিয়ে জানার। আর দীর্ঘদিন ধরেই এমন নানা ধরনের গুঞ্জনের ব্যাপারে কথা বলতে হচ্ছে। শুরুতে গুঞ্জন উঠেছিল আমি কেন শাকিব খানের বাইরে আর কারো সঙ্গে কাজ করি না। আমি তখন বলেছিলাম, আমাকে একটু সুযোগ দেন, একটু সময় দেন। ভালো প্রজেক্ট পেলেই অন্যদের সঙ্গেও কাজ করব। শেষ পর্যন্ত তো নীরবের সঙ্গে ক্যাসিনো ছবিতে কাজ করলাম। আমি কিন্তু প্রমাণ দিয়েছি। সেই গুঞ্জনের জবাব কিন্তু তারা পেয়ে গেছে। এখন আমার নামে নতুন গুঞ্জন উঠেছে। এবারও আমি সময় চাচ্ছি সবার কাছে জবাব দেওয়ার জন্য। একটা মেয়ের জন্য এই ধরনের গুঞ্জন খুবই সেনসিটিভ ইস্যু। এই সন্তান, প্রেম বা বিয়ে যাই বলুন না কেন-একটা মেয়ের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফলে হুট করে কোনো একটা কথা বলে দিতে চাই না আমি। প্রত্যেকটা ঘটনার পেছনেই আরও অনেক ঘটনা বা কারণ থাকে সে জন্য আমি চাইবো আমাকে আরও কিছুদিন সময় দেওয়ার। আমি সবকিছুই খোলাসা করব।
সময়টাই কেন নিতে চাচ্ছেন? এমন প্রশ্নে বুবলী বলেন, এই সময়টা কেন নিচ্ছি, সেটা যখন আপনারা সবকিছু জানবেন তখনই পরিষ্কার হবে যে কেন সময়টা নিয়েছিলাম। তাই আমি আরেকটু সময় চাচ্ছি। আরও কিছুদিন অপেক্ষা করতে চাই। তারপর সবকিছুই ক্লিয়ার করব।
-জেডসি
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী






