সবজির দাম কমলেও অপরিবর্তিত মাছ, মাংস ও ডিমের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাজারে প্রতিনিয়তই আসছে শীতের সবজি। তাই সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, নতুন আলু, মূলা, শিম এবং বেগুনের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা কমেছে। তবে ভরা মৌসুমেও শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা আর পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস এবং ডিমের দাম।
ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ সবজির দাম কমেছে। কেবল শসা ও টমেটো দাম বেশি। এ সবজি দুটো বেশি দামে কেনা হয়, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। ভোক্তাদের অভিযোগ, শীতকালীন সবজি বাজারে আসলেও অন্যান্য বছরের মতো দাম কমছে না। বরং দাম অনেক বেশি।
মধ্যবাড্ডা বাজারের ক্রেতা আমিনুল ইসলাম বলেন, আজকেও শিম কিনতে হয়েছে ৫০ টাকা কেজিতে। মাঝারি মানের ফুলকপি কিনতে হয়েছে ৩৫ টাকা করে। এখন সবজির মৌসুম তারপরও সবজির দাম সেভাবে কমছে না।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। যা গত সপ্তোহে বিক্রি হয়েছে ২৮ টাকা কেজিতে। আর নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজিতে। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা কেজিতে।
এক সপ্তাহ আগে ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজিতে। ৫০ টাকা কেজির শিম বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজিতে। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হওয়া মূলা বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে। ৮০ টাকা কেজির বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পটল ও লতির কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। আর ৩০ টাকা কেজির পেঁপে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে।
পেঁয়াজসহ পাতা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। শুধু পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে।
তবে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। পাকা টমেটো বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি। এক্ষেত্রে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে। যা সপ্তাহ আগেও ছিল ৬০-৭০ টাকা কেজি। ঢেঁড়সের কেজি ৫০-৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা এবং গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।
এছাড়া প্রতি পিস লাউ ৪৫-৬০ টাকা, আকার ভেদে ফুলকপি ২০-৩৫ টাকা, বাঁধাকপি ৩৫-৪০ টাকা এবং লালশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।
বাজার আপ-ডাউন করে দাবি করে ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, গতকালের চেয়ে আজ কাঁচামরিচ ও বেগুনের দাম বেড়েছে। তবে তা সপ্তাহের তুলনায় কমেছে। এখন সবজির মৌসুম তাই সবজির দাম কমবেই।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজিতে। মাঝারি মানের রুই ও মৃগেল মাছ বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়। বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। পুঁটি মাছ ২৫০ টাকা, কাতল মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৫০০ টাকা, টাকি মাছ ৬০০ টাকা, রূপচাঁদা ৭০০-৮০০ টাকা, বোয়াল ৬৫০-৭০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ ১১০০ টাকা এবং এক কেজির কম ওজনের ইলিশ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজিতে। পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকা, কক মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা পিস।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০-৭০০ টাকা এবং খাসির মাংস ৯০০-৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। এর আগের সপ্তাহেও একই দরে বিক্রি হয়ে মাংস।
অন্যদিকে মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। অর্থাৎ ৪০ টাকা হালিতে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজিতে। আদানি ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজিতে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






