সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিইসির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার সহযোগিতা থাকলে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘আমরা এখন কনভিন্সড (নিশ্চিত), সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারব।’
আপিল আবেদন শুরু
গতকাল নির্বাচন ভবনে সকাল ১০টায় মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে। ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথে আবেদন নেওয়া হচ্ছে। বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী বা তাদের প্রতিনিধি বুথ অনুযায়ী আবেদন দিচ্ছেন। কেউ কেউ মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও আবেদন দিচ্ছেন। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন করা যাবে।
গতকাল ১০টি বুথে মোট ৪২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪১টি এবং গ্রহণের বিরুদ্ধে একটি। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রংপুর অঞ্চলের তিনটি, রাজশাহীর পাঁচটি, খুলনার তিনটি, বরিশালের একটি, ময়মনসিংহের একটি, ঢাকার ১৫টি, ফরিদপুরের সাতটি, কুমিল্লার চারটি এবং চট্টগ্রাম অঞ্চলের দুটি আবেদন জমা পড়েছে। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছে। গতকাল বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেতে ঢাকা অঞ্চলের বুথে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। তাসনিম পরে সাংবাদিকদের বলেন, ‘মাত্র দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন। ভোটারদের প্রতি সম্মান জানিয়ে আইনি প্রক্রিয়ার লড়াই চালিয়ে যাব।’
বাদ পড়া লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আপিল আবেদন জমা দিয়ে বলেন, বাছাইয়ে দুই-তিনজন ভোটারের স্বাক্ষর গরমিলের কারণে মনোনয়নপত্র বাদ পড়েছে। আপিলে প্রার্থিতা ফিরে পাব আশা করি।
নরসিংদী-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী শরিফুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপির প্রার্থী তাঁর লোকজন দিয়ে আমার মনোনয়নপত্র ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পরে আমি মনোনয়নপত্র জমা দিলে বিএনপি প্রার্থীর লোকজন আমার প্রস্তাবককে নিয়ে হাজির হয় এবং তিনি স্বাক্ষর দেননি বলে জানান। এ কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল হয়। আমি আপিল করেছি।’
আপিল নিষ্পত্তির শুনানি ১০-১৮ জানুয়ারি
আপিল আবেদন নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে শুনানি শুরু করবে ইসি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন ভবন মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টায় এ শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখ ঠিক করা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










