ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৪:১৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ারও আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের প্রবণতা থাকায় তিনদিন ধরে রাজশাহী, রংপুর, নীলফামারী ও সিলেট বয়ে যাওয়া তাপপ্রবাহও কেটে গেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সুস্পষ্ট লঘুচাপটি ওড়িষা ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।