ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:৫১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সম্পত্তির জন্য বাবাকে কুপিয়ে হত্যা করলো মেয়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে দুই শতক সম্পত্তির জন্য নিজের পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। নিহতের নাম কাশেম মোল্লার (৭০)।

বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক মেয়ে জেসমিন আক্তার (৩০) তার স্বামী পেয়ার আহমেদ (৪০), স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও বড় মেয়ে রিনা আক্তারকে (৪৫) আটক করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, নিহত আবুল কাশেম মোল্লার ছয় মেয়ে এক পুত্র রয়েছে। পুত্র শাহীন আলম (৩৫) দীর্ঘ দিন থেকে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই। নিহত আবুল কাশেম মোল্লা বাড়ীতে সেমি-পাকা একটি ঘর নির্মাণের কাজ শুরু করলে ও অর্থের অভাবে দীর্ঘ দিনেও তা সম্পন্ন করতে না পেরে তার অপর মেয়ে ফরিদা আক্তার (৩৫)-এর কাছে বশত বাড়ির দুই শতক জমি বিক্রি করেন। এ নিয়ে তার আরেক মেয়ে জেসমিন আক্তারের সাথে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে আবুল কাশেমকে কুড়াল দিয়ে আঘাত করে জেসমিন।এতে ঘটনাস্থলে আবুল কাশেম মোল্লা মারা যায়।

লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পত্তির জন্য জেসমিন এ ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।