ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১:৩৫:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সম্পর্ক ভাঙল ব্র্যাডলি-ইরিনার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চার বছর পর ভেঙে গেল হলিউড তারকা ব্র্যাডলি কুপার ও সুপার মডেল ইরিনা শায়েকের সম্পর্ক। দীর্ঘদিন ধরে তারা লিভ টুগেদার করছিলেন বলে হলিউড সূত্রে খবর।সম্প্রতি ব্র্যাডলির লস অ্যাঞ্জেলসের বাড়ি ছেড়ে চলে এসেছেন ইরিনা।

লিভ টুগেদার করা এ তারকা জুটির ২০১৭ সালে লি ডে শিন নামে একটি কন্যা সন্তান হয়। সম্পর্ক ভেঙে যাওয়ায় এখন এই কন্যা সন্তানের দায়িত্ব কে পাবেন তা নিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন ব্র্যাডলি ও ইরিনা।

ব্র্যাডলি কুপার এর আগে প্রেম করতেন ব্রিটিশ মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে। আর ইরিনা শায়েকের সম্পর্ক ছিল ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। ব্রেকআপ করে ২০১৫ সালে একে অপরের প্রেমে পড়েছিলেন ব্র্যাডলি ও ইরিনা।

সম্পর্ক তৈরি হওয়ার পর ২০১৫ সাল থেকে একসঙ্গে থাকা শুরু করেন ৪৪ বছরের ব্র্যাডলি ও ৩৩ বছর বয়সী ইরিনা। তবে সম্প্রতি তারা তাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্যই ব্র্যাডলির বাড়ি ছেড়েছেন ইরিনা।

-জেডসি