ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর প্রকোপ বেশি। গতকালও (বৃহস্পতিবার) ডেঙ্গুতে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনেমূল্যে দেওয়া হচ্ছে।

উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।