সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রংপুর বিভাগসহ আজও দেশের ২৩ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ। এসব জেলায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হিমালয়ের হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা ও কুয়াশা।
রংপুর বিভাগের আট জেলায় কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত ঠান্ডায় কৃষি জমিতে কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে, বলছেন কৃষকরা।
ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগ-বালাই। দুর্ভোগে শ্রমজীবী মানুষ।
বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখে গেছে শ্রমজীবী মানুষকে।
রংপুর বিভাগ ছাড়াও শীতের দাপট রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায়।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








