ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:১৯:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

সস্ত্রীক করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতের আগমনে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। দিন দিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশের শোবিজেও পড়েছে করোনার হানা। সম্প্রতি অপূর্ব, তিশা, তাহসান, আজিজুল হাকিম, জুয়েল আইচসহ অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছের অভিনেতা।

ছবিতে দেখা গেছে, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ তৌসিফ হাসপাতালের বিছানায় ঘুমিয়ে আছেন।

ছবির ক্যাপশনে তৌসিফ লিখেছেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

যদিও বেশ পুরোনো ছবি পোস্ট করে দুঃসংবাদটি ভক্তদের জানিয়েছেন তৌসিফ। জানা গেছে, করোনাক্রান্ত তৌসিফ ও তার পরিবারের বেশিরভাগ সদস্যই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি জারাকে বিয়ে করেন অভিনেতা তৌসিফ। তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম অভিনেতা। চলতি মাসে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন সাফা কবির।

-জেডসি