ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৯:৫৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

সস্ত্রীক কোভিড টিকা নিলেন বিএনপি নেতা আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলম।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চসিক জেনারেল হাসপাতালে তারা এই কোভিড ভ্যাকসিন নেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নগর কোভিড কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী।

আমীর খসরু বলেন, করোনা টিকা নেয়ার পর তিনি এবং তার স্ত্রী ভাল আছেন। তখনো পর্যন্ত তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

হায়াত মউত আল্লাহর হাতে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এরপরও সুরক্ষার জন্য করোনাভাইরাসের টিকা নেয়া প্রয়োজন।

-জেডসি