ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সহজ জয়ে ইউএস ওপেন শুরু সোয়াইটেকের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

ইগা সোয়াইটেক।

ইগা সোয়াইটেক।

সহজ জয় দিয়ে ইউএস ওপেন শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সোয়াইটেক। গতকাল সোমবার আসরের প্রথম দিনে  এই পোলিশ তারকা ৬-০, ৬-১ গেমে সুইডেনের রেবেকা পিটারসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্কে খেলতে আসার পর আরিনা সাবালেঙ্কার কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন সোয়াইটেক। যদিও কাল ৮৬তম র‌্যাঙ্কধারী পিটারসনকে মাত্র ৫৮ মিনিটেই উড়িয়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর এই তারকা। 

প্রতিপক্ষের থেকে পাঁচবার ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন সোয়াইটেক। পিটারসনের দুটি উইনারের বিপরীতে সোয়াইটেক খেলেছেন ২০টি উইনিং শট। এনিয়ে টানা চতুর্থ ইউএস ওপেনে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সোয়াইটেক। 

ম্যাচ শেষে বিশ্বে নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক বলেছেন, ‘যা কিছুর ওপর আমি গুরুত্ব দিয়েছি সেগুলো নিয়েই আমি টুর্ণামেন্ট শুরু করতে চেয়েছি। আমি একটি দারুন ম্যাচ খেলতে চেয়েছি। সব ধরনের চাপ কাটিয়ে প্রত্যাশা পূরণ করতে পেরে আমি দারুন খুশি। ’

দ্বিতীয় রাউন্ডে সোয়াইটেকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ডারিয়া সাভিলে। ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে সোয়াইটেক কোর্টে নেমেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিন বছর ইউএস ওপেনের শিরোপা জয় করেছিলেন সেরেনা উইলিয়ামস, যা এখনো কোন নারী খেলোয়াড় অর্জন করতে পারেনি।