ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৫:৫০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ১০ বছরের লারিসা!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন বাংলা চ্যানেল নামে পরিচিত সাগরপথে প্রায় ১৬ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন ৭৯ সাঁতারু। তাদের মধ্যে লারিসা নামে ১০ বছর বয়সি একজন কিশোরী এবং ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। 

সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে তারা শাহপরীরদ্বীপ সৈকত পয়েন্ট থেকে সাঁতার শুরু করেন। 

ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার এবারও উৎসর্গ করা হয়েছে বাংলা চ্যানেলের আবিষ্কারক প্রয়াত কাজী হামিদুল হকের স্মৃতির উদ্দেশে। 

ষড়জের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, এবার সর্বোচ্চসংখ্যক সাঁতারু বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিচ্ছেন।