সাংবাদিক রোজিনাকে নিয়ে কোনালের গান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকারি গুরুত্বপূর্ণ নথি চুরি ও ছবি তোলার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দেশের গণমাধ্যমকর্মীরা। এবার গান গেয়ে প্রতিবাদ জানালেন সংগীতশিল্পী কোনাল।
কোনাল তার গানটির নাম দিয়েছেন ‘সত্য কন্যা রোজিনা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন কোনাল নিজেই। গানটি পোস্ট করে রোজিনার মুক্তি চেয়ে হ্যাশট্যাগও দিয়েছেন ২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ বিজয়ী এই গায়িকা।
কোনাল বলেন, ‘রোজিনা একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি দেশের শীর্ষ দৈনিকে কাজ করেন। সাংবাদিকতার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির কথা তুলে ধরায় তাকে এভাবে হেনস্তা করা হয়েছে। এটা একটা রাষ্ট্রের জন্য কখনো ভালো বার্তা বয়ে আনে না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমি গানটি করেছি। আমার মা বলেছে, রোজিনাদের কলম কোনোদিন থামবে না!’
উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তারা দীর্ঘ সময় রোজিনাকে আটকে রাখার কারণ জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।
-জেডসি
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










