‘সাংবাদিক হয়ে বিচার পাই না, সাধারণরা কোথায় যাবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
নির্যাতনকারী, যৌতুকলোভী ও ভ্রুণ নষ্ট করার অভিযোগ তুলে সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল আক্তার আক্ষেপের সুরে বলেন, ‘আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’
আজ বুধবার (২৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এ দাবি জনান পারুল।
দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল বলেন, ‘প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কতিপয় সাংবাদিক নেতা ও পুলিশ প্রশাসন বলছেন এটা সাংবাদিকদের বিষয় সমঝোতা হয়ে যাবে। এটা তো আমার জীবন। আমি জানি সমঝোতা হবে কী হবে না। সে আমার বাচ্চার ভ্রুণ নষ্ট করেছে। আমি চাই একজন নারী নির্যাতনকারী, যৌতুকলোভী, ভ্রুণ নষ্টকারীর বিচার হোক। আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পারুল বলেন, ‘প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী একজন মায়ের মতো। অন্তত তিনি যেন আমার দুঃখটা বোঝেন। আমি চাই, প্লাবনকে দ্রুত গ্রেফতার করা হোক। সে আমাকে কখন মেরে ফেলবে, এটাও বলা যাচ্ছে না। আমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশাকরি, তার অফিস যুগান্তর থেকেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এমন মানুষ সাংবাদিকতায় থাকতে পারে না।’
এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

