সাংবাদিকের ওপর হামলা, দুই আনসার সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সাংবাদিকের ওপর হামলা, দুই আনসার সদস্য প্রত্যাহার
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে মারধর ও এক নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে এ হামলার ঘটনার কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুইজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এঘটনার বিষয়ে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ফটো সাংবাদিক রুবেল রশীদ ও জয়িতা রায় অভিযোগ করে জানান, গতকাল শুক্রবার দুপুরে নিয়ম লঙ্ঘনের প্রতিবাদ করায় মুগদা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা রোগী শাওনকে মারধর করে হাসপাতালটির দুই আনসার সদস্য। এসময় তারা ওই ঘটনার ছবি তুলতে গেলে অভিযুক্ত দুই আনসার সদস্যর তাদের ওপরও চড়াও হয় এবং লাঞ্ছিত করে।
হামলার শিকার দুই ফটোসাংবাদিক হলেন দৈনিক দেশ রূপান্তরের রুবেল রশীদ ও বাংলাদেশ প্রতিদিনের ফটোসাংবাদিক জয়িতা রায়।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



