ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:০৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একের পর এক দুঃসংবাদ সাকিব আল হাসানের পরিবারে। দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন মা ও সন্তানসহ পরিবারের চার সদস্য অসুস্থ থাকায় দেশে ফিরতে হয়েছে তাকে। যে কারণে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও সন্তানদের নিয়ে ফিরে যান যুক্তরাষ্ট্রে। এর মাঝে দুঃসংবাদ, নরসিংদিতে মারা গেছেন লম্বা সময় ধরে ক্যান্সারে আক্রান্ত থাকা সাকিবের শ্বাশুড়ি নার্গিস বেগম। জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শ্বাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এমন খবরে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার একটি ঘনিষ্ঠ সূত্র। এদিকে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বাংলাদেশেই রয়েছেন।