ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। যার কারণে সাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

এ আবহাওয়াবিদ বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই সতর্ক সংকেত আজ সকাল ১০টা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।