সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকা বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে এডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিক রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।
এর আগে গত ৫ অক্টোবর ২য় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই তারিখের মধ্যেই মনোনীত শিক্ষার্থীদের মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহীদের প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে আসন সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। ৮ অক্টোবর তারিখে পেমেন্ট সংক্রান্ত জটিলতায় মনোনয়ন তালিকা প্রকাশ সম্ভব হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এবার প্রকাশিত তালিকায় নতুন করে ৬ হাজার ৪৫৫ জন (আনুমানিক) ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
তিনি বলেন, আজ সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে আনুমানিক ৬ হাজার ৪৫৫ জনের মতো শিক্ষার্থী সুযোগ পেয়েছে। আমরা ১ম তালিদের মধ্য থেকে ১৬ হাজার শিক্ষার্থী টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করেছিল। এই তালিকায় মনোনীত হয়েও টাকা জমা দেয়নি প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। সেসব আসন শূন্য ধরে ২০২১-২২ শিক্ষাবর্ষের বাকি আসন পূরণের জন্য ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় তালিকায় যারা মনোনয়ন পেয়েছে তাদের ১৩ অক্টোবরের মধ্যেই টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। যারা আসন নিশ্চিত করবে না তাদের শূন্য ধরেই পরবর্তী ৩য় তালিকা প্রকাশ করা হবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





