সাত পাকে বাঁধা পড়লেন ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারির চোখ রাঙানিকে উপেক্ষা করেই বিয়ে সারলেন হৃত্বিক রোশনের ‘কাবিল’ ছবির নায়িকা ইয়ামি গৌতম। তবে করোনার বিধিনিষেধের কারণে সেই বিয়েতে ছিল না তেমন কোনো আনন্দ, উল্লাস বা উদযাপন। ঘরোয়াভাবে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন।
‘আতঙ্ক থাকবেই। তার মধ্যেই নিজের মতো করে এগিয়ে যেতে হবে।’ এই মন্ত্রকে পাথেয় করে শুক্রবার বিকালে সাতপাকে বাঁধা পড়লেন ইয়ামি। তার স্বামীর নাম আদিত্য ধর। দুই বছর প্রেম করার পর বিয়ে করলেন তারা। আদিত্য একজন চলচ্চিত্র পরিচালক। ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি তিনিই পরিচালনা করেছেন।
অন্যদিকে, ইয়ামি গৌতম বলিউড ছাড়াও কাজ করেন ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। আদিত্য ধরের সঙ্গে তার বিয়ে শেষ হতেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইয়ামি। আচমকা এই খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী এবং পরিচালকের অনুরাগীরা। ইতিমধ্যে তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রায় ১০ লাখ নেটিজেন।
ক্যারিয়ারের শুরুতে বহু গয়না বিপণির বিজ্ঞাপনের প্রধান মুখ ছিলেন ইয়ামি গৌতম। অভিনেত্রীর শেয়ার করা বিয়ের ছবিগুলোতে সে রকম সুন্দর সাজেই দেখা গেছে তাকে। লাল বেনারসি, সোনা, কুন্দনের গয়নায় মোড়া নববধূ ইয়ামির থেকে সত্যিই যেন চোখ ফেরানো দায়। একই রকম সুন্দর আদিত্যও। রুপালি রঙের শেরওয়ানি, পাগড়িতে তিনি যথার্থই সুপুরুষ!
বিয়ের ছবি শেয়ার করে নব দম্পতির বার্তা, ‘২০১৯ সালে শুরু হওয়া প্রেম পরিণতি পেল ২০২১ সালে। সবার আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের উপস্থিতিতে আমরা এক হলাম।’ বিয়ের এই খবর প্রকাশ্যে আসতে দুই তারকাকে তাদের বলিউড ও দক্ষিণী ছবির সহকর্মীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









