ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৪৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা জেলার দেবহাটায় একইদিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা গ্রামে রিপন হোসেন (৪) ও জামির হোসেন (৪) নামে দুই শিশু এবং দুপুরে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে রুহুল আমিন (৭) নামে অপর শিশুর মৃত্যু হয়।


পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল কাদের জানান, ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন ও প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জামির হোসেন বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল। এসময় তাদের বাড়ির লোকজন সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। খেলার সময় দুই শিশু পাশ্ববর্তী মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে তাদের খোঁজাখুজি শুরু হলে ওই ঘেরের পানিতে দু’জনেরই দেহ ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দক্ষিণ সখিপুরের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭)। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যাচ্ছিল সে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।