সাদা পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে দুধ কাঁকরোল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার
দুধ কাঁকরোল
বাঙালী ভোজনরসিক জাতি। কত রকম খাবার তারা খেতে পছন্দ করে। নানা রঙ, নানা স্বাদের নানা পদের খাবারে ভরে ওঠে বাঙালীর খাবার টেবিল। কাঁকরোল একটি মজাদার সবজি। অনেকেরই ভীষণ পছন্দের খাবার এটি। আজ কাঁকরোল দিয়ে রান্না করা একটি পদের কথা এখানে আলোচনা করা হবে। দুধ কাঁকরোল, সাদা পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে একটি মজার তরকারি।
দুধ কাঁকরোল রাধতে যা যা লাগবে:
পুষ্ট কাঁকরোল- ৫/৬টি
সাদা তিল- আধা চা-চামচ
গুঁড়ো দুধ- ৫/৬ চা-চামচ
হলুদের গুঁড়ো
জিরার গুঁড়ো
আদাবাটা
তেজপাতা
গোটা এলাচি
লবণ
গোলমরিচের গুঁড়ো
কাঁচা মরিচ
যেভাবে তৈরি করবেন:
শুরুতে কাঁকরোলের গায়ের কাঁটাগুলো ছুরি দিয়ে এমনভাবে ফেলে দিন যাতে বাইরের আবরণ মসৃণ হয়। এরপর কাঁকরোলগুলো চাক চাক করে এমনভাবে কাটতে হবে যাতে ভেতরের বিচি কাটা না পড়ে।
এবার সব অংশ থেকে হাত দিয়ে অথবা টুথপিকের সাহায্যে বীজগুলো পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন, চাকগুলো যেন ভেঙে না যায়। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে কাঁকরোলগুলোর রং পরিবর্তন হওয়া পর্যন্ত সাঁতলে নিন। পরে একটি পাত্রে গুঁড়ো দুধ গুলিয়ে সেটার সঙ্গে গুঁড়ো মসলা মিশিয়ে নিন।
এবার কড়াইয়ে তেল গরম হলে একটি তেজপাতা, গোটা কয়েকটা এলাচি আর সাদা তিলের ফোড়ন দিন। এর মধ্যে কিছুটা আদাবাটা কষিয়ে মসলায় মেশানো দুধটুকু দিন। কষানোর পর একটু জল টানলে তাতে ভেজে রাখা কাঁকরোল দিয়ে রান্না করে নিন। পরিমাণমতো লবণ যোগ করুন। দুধ টেনে গিয়ে তেলতেলে ভাব এলে একটু গোলমরিচের গুঁড়ো আর ফালি করা কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে তুলে রাখুন। আর হ্যাঁ, নামানোর আগে সামান্য ঘি যোগ করে নিতে পারেন।
পরিবেশন:
এবার সাদা পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

