সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা শোয়েবের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শোয়েব মালিক আর সানিয়া মির্জার সংসার কি ভাঙতে চলেছে? গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন বাতাসে। কয়েকটি সূত্র তো দাবি করেছে, এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তারা আলাদা থাকছেন। বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন পাকিস্তানি এক সুন্দরী অভিনেত্রী, সামনে আসছিল এই তথ্যও।
তবে এমন সব জল্পনার মধ্যেই নতুন রিয়্যালিটি শোয়ের ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। একসঙ্গে শোয়ের সঞ্চালনা করবেন তারা। চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এবার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রহস্য যেন আরও ঘণীভূত করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এবং সানিয়া মির্জার একটি ছবি পোস্ট করেছেন শোয়েব। যেখানে সানিয়াকে আলিঙ্গন করে আছেন তিনি। ছবির সঙ্গে শোয়েবের বার্তা, 'জন্মদিনের শুভেচ্ছা। তোমার জীবন সুখের হোক, স্বাস্থ্যকর হোক। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাও।'
গত কয়েকদিন ধরেই এই দুই যুগলের বিচ্ছেদের খবর সামনে আসছিল। এরইমধ্যে শোয়েবের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৫ নভেম্বর মঙ্গলবার ৩৬-এ পা দিলেন ভারতের টেনিস সুন্দরী। জন্মদিনে স্ত্রীকে এই আবেগঘন বার্তা দিয়ে কী বোঝাতে চাইলেন শোয়েব? নিন্দুকের মুখে ছাই পড়ুক!
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











