সান্তাহারে ইউপি নির্বাচনে একমাত্র নারী প্রার্থী বিজয়ী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
পঞ্চম ধাপে অনুষ্ঠিত বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একমাত্র নারী প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মোজাহার হোসেন পিন্টু (মোটরসাইকেল প্রতীক) ভোট পেয়েছেন ৫ হাজার ২২০। অর্থাৎ নৌকা ১ হাজার ৭৪৭ ভোট বেশি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্রপ্রার্থী রবিউল ইসলাম রবি (আনারস প্রতীক) ভোট পেয়েছেন ২ হাজার ৬৩৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩৬২, জাপার মুক্তার হোসেন মল্লিক (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১৯৩ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুর রশিদ বলেন, উপজেলার ছয় ইউনিয়নে ৬২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। ছয়টি ইউপির মধ্যে সান্তাহার ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ও বাকি ৫ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ইভিএমে ভোট গ্রহনের কারনে সান্তাহার ইউনিয়নের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা দেয়া সম্ভব হয়েছে।
সান্তাহার ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয়ী নারী প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, দল, মত নির্বিশেষে সকল ভোটাররা আমাকে ভোট দেয়ায় নির্বাচিত হতে পেরেছি। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। জনগণকে সাথে নিয়ে সকল প্রতিশ্রুতি পূরণ করতে চাই।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



