সাফজয়ী ৩ ফুটবলার ও কোচকে পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিজয়ী দলের খাগড়াছড়ি জেলার তিন খেলোয়ার এবং একজন সহকারী কোচের জন্য পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেইসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
নারী ফুটবল দলের আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা এবং দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররা। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’
সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী ফুটবল দল।
ইতিহাস গড়ার ম্যাচে নেপালের বিপক্ষে ফাইনালে স্মরণীয় জয়ে প্রথম গোলটি করেন শামসুন্নাহার। পরের দুটি গোল আসে কৃষ্ণা রানী সরকারের পা থেকে। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন অনিতা বাসনেত।
দক্ষিণ এশিয়ার সেরার ট্রফি নিয়ে কাঠমান্ডু থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রওয়ানা হবেন সাবিনারা। এদিন স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











