সাফজয়ী পাহাড়ের ৫ কন্যার গণসংবর্ধ কাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
সাফজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই মগীনি, আনুছিং, রুপনা চাকমা, ঋতু ও মনিকাকে বীরোচিত গণসংবর্ধনা দেওয়া হবে।আগামীকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে তাদের গণসংবর্ধনা দেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসন।
প্রথমে পাহাড়ের কৃতী এ খেলোয়াড়দের রাঙ্গামাটির ঘাগড়া থেকে ছাদখোলা গাড়িতে করে সঙ্গে নিয়ে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরানো হবে এবং সাথে হবে বিজয় মিছিল। পরে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শুরু হবে সংবর্ধনার মূল অনুষ্ঠান।
সংবর্ধিত খেলোয়াড়দের প্রত্যেককে ২লক্ষ টাকা করে নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া তাদের দুজন কোচ বীরসেন চাকমা এবং শান্তিময় চাকমাকে ৫০ হাজার টাকা করে নগদ ১ লাখ টাকাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি আরো জানান, প্রায় দুই শতাধিক মোটর সাইকেল ও গাড়ি শোভাযাত্রা করে খোলা গাড়িতে করে খেলোয়াড়দের রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এনে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের পক্ষ থেকেও এ পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
এদিকে জেলা পরিষদ ও জেলা প্রশাসন ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পাহাড়ের ৫কৃতী খেলোয়াড়কে নগদ ৫০হাজার টাকা করে প্রদান করাসহ তাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
সাফ জয়ী ৫ কৃতী খেলোড়ারের মধ্যে ২ জনের বাড়ি রাঙ্গামাটি এবং ৩ জনের বাড়ি খাগড়াছড়িতে।
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











