সাফের সব পুরস্কার বাংলাদেশের মেয়েদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
হিমালয়ে ঝড় তুলে নেপালকে লন্ডভন্ড করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের সব ব্যক্তিগত ও দলীয় পুরস্কারও এসেছে বাঘিনীদের ঝুলিতে।
পুরো টুর্নামেন্টে ২৩ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এর মধ্যে নিজের নামের পাশে ৮ গোল নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
শুধু সর্বোচ্চ গোলদাতাই নয়, টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের স্বীকৃতিও জিতে নিয়েছেন সাবিনা। নিজে গোল করার পাশপাশি সতীর্থদের গোলে অবদান রাখায় গ্রুপপর্বে পাকিস্তান এবং শেষ চারে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করা সাবিনার হাতেই ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার।
নেপালের বিপক্ষে ফাইনাল বাদে পুরো আসরে কোনো গোলই হজম করেনি লাল সবুজের মেয়েরা, যার সিংহভাগ ভূমিকাই বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার। মিলেছে সেই স্বীকৃতিও। এবারের আসরে সেরা গোলরক্ষকের সম্মাননাও তাই জিতে নিয়েছেন রুপনা।
এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
২০১৬ সালে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেবার ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। তবে ছয় বছর পর সেই অধরা শিরোপা হাতে উঠল বাঘিনীদের।
এর আগে ৮ বারের দেখায় নেপালের বিপক্ষে ৬ হার আর ২ ড্রতে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে কৃষ্ণা রানী সরকারের জোড়া গোল আর শামসুন্নাহার জুনিয়রের গোলে সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে জয় দিয়েই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে বাঘিনীরা।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



