সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের রিপা যা বললেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পুরো টুর্নামেন্টের ৫ ম্যাচের খেলেননি ২ ম্যাচ। তবুও যেন তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। ৩ ম্যাচে ৫ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তিনি কক্সবাজারের উখিয়ার সোনাইছড়ি গ্রামের কৃতি ফুটবলার শাহেদা আক্তার রিপা।
শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারায় মারিয়া মান্ডারা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় বাংলাদেশ দল। এই সাফল্যের অন্যতম কারিগর সাহেদা আক্তার রিপা।
জয়ের পর দেশে সুনামে ভাসছে রিপার নাম। রিপার এই কৃতিত্বের জন্য কক্সবাজারবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছেন। শাহেদা আক্তার রিপা উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার জালাল আহম্মদের মেয়ে। তিনি সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
রিপা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, সেজন্য অনেক খুশি। আমার বাবা-মা এবং পরিবারের অন্যরাও অনেক খুশি হয়েছেন।
জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার এখনো জাতীয় দলে খেলা হয়নি। নিজেকে জাতীয় দলে সুযোগ করে নিতে চাই এবং সুযোগ পেলে জাতীয় দলের জার্সিতে গোল করে দেশকে জেতাতে চাই।’
রিপা বিকেএসপির হয়ে প্রথম বারেরমতো ভারতের সুব্রত মুখার্জি গোল্ডকাপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৫ তে রানার্স আপ এবং ২০১৯ সালে প্রথম দুটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



