ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু ১৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু ১৩ আগস্ট

সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু ১৩ আগস্ট

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতিতে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়া মামলায় বিচার শুরু হচ্ছে আগামী ১৩ আগস্ট।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান আনছারী বিচার শুরুর এ তারিখ নির্ধারণ করেছেন।

ওইদিন আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। মামলাটিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ চারজন কৌশলী রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন।

এর আগে গত ৫ আগস্ট ওই মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তা গৃহীত হওয়ার পর রোববার হাকিম সাইফুজ্জামানের আদালতে বিচার শুরুর জন্য পাঠান সিএমএম কেএম জুলফিকার হায়াত। চার্জশিটের অপর অভিযুক্তরা হলেন আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।