সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীর নাম সাহিদা (২৫)। রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে রোববার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন।
সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি প্রায় ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এসআই হাসিব রোববার দিবাগত রাতে বলেন, “মহাখালী ডিওএইচএস-এর ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছের রাস্তা থেকে আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম খান আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। তবে, এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। নারী পুলিশ সদস্য এসে মরদেহ সুরতহাল করবেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।”
আকরাম খানের পরিবারের বরাত দিয়ে এসআই হাসিব বলেন, “আকরাম খানের মেয়ে তাদের গৃহকর্মী সাহিদাকে খুঁজতে গিয়ে দেখেন যে তিনি বাসায় নেই। এক পর্যায়ে রাস্তার পাশের একটি দেয়ালের মধ্যে ফাঁকা জায়গায় সাহিদাকে পাওয়া যায়।”
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








