ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাবেক মন্ত্রী মোশাররফ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি  সুস্থ আছেন এবং ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।


ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে টানা সংসদ সদস্য হিসেবে রয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই হন।