সাবেক স্ত্রীর মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী কারাগারে
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
নারী ও শিশু নির্যাতনের মামলায় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।
সাগর তার সাবেক স্ত্রী পুষ্মীর দায়ের করা মামলার হাজিরা দিতে আজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে বিচারক তা নামঞ্জুর করে সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত পুষ্মীর মা দিলারা খানম। মামলা নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ), ১১(গ)/৩০ ধারা। এই মামলায় সাগরের পাশাপাশি তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সংগীতশিল্পী সালমা। জানা যায়, ২০১৪ সালের ৩ জুন সাগর ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া মুনিয়াত পুষ্মীকে বিয়ে করেন। স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনএর অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন প্রথম স্ত্রীর মা।
এদিকে, ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন সালমা। ২০১১ সালে পারিবারিকভাবে তিনি শিবলী সাদিককে বিয়ে করেন। পরের বছর ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা’র জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







