সাভার থানায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
ফাইল ছবি।
ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে নেওয়া হয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনিকে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে সাভার মডেল থানায় যান তিনি। এ সময় তার সঙ্গে কয়েকজন ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।
তিনি জানান, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য যাচাই করতেই পরীমনিকে থানায় ডেকে আনা হয়েছে।
এ বিষয়ে জানতে পরীমনির মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
এদিকে, পরীমনি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
উল্রেখ্য, গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










