সাভারে জুতার কারখানায় আগুন, ৩ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
লিমা খানম জানান, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের তিনতলা ভবনের নিচতলায় ওই কারখানাটিতে বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও পাঁচ ইউনিট।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, তারা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিছু বলতে পারছেন না।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব