সামনের কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করছেন পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
এক প্রতিকূল সময় পার করছেন আলোচিত ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বনিবনা হচ্ছে না, যার জেরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। ওই দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন। সবকিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।
শুক্রবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা লাগানো। কচি হাতে ধরে রেখেছেন মায়ের আঙুল। এই ছবির ক্যাপশনে পরীমণি জুড়ে দিলেন সামনের কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করার প্রতিশ্রুতি। পাশাপাশি এদিন ছেলের প্রতি মায়ের আবেগঘন বার্তাও দিলেন তিনি।
পরীমণি লেখেন, ‘আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই, সামনের এমন আরও কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবিলা করব বলে।’
তিনি আরও লেখেন, ‘আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাসজুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও-আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










