ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২:৪৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

সামিরার চিকিৎসকের ভূমিকায় হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা রেড্ডি বলিউড ও দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করেছেন। সম্প্রতি সে সময়কার একটি অক্ষমতার কথা জানিয়েছেন নায়িকা। ক্যারিয়ারের শুরুর দিকে তার তোতলামোর সমস্যা ছিল। সেই সমস্যা থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন হৃত্বিক রোশন।

সামিরার বলেন, হৃত্বিক একজন অত্যন্ত ভালো ও কেয়ারিং মানুষের মতো আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। হৃত্বিক লক্ষ্য করেছিল আমি তোতলাই। ওই বইটা আমার ভয়কে জয় করতে সাহায্য করেছিল। ধীরে ধীরে আমি দেখলাম আমার কথা বলায় পরিবর্তন হচ্ছে। হৃত্বিককে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। ওই বইটা আজও আমার কাছে আছে।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ করে অডিশনের সময় তার খুবই তোতলামোর সমস্যা হত। তোতলামোর সমস্যার জন্য অন্য মানুষের সামনে দাড়িয়ে কথা বলতে ভয় পেতাম। অডিশনে যাওয়ার আগে ভাবতাম লোকে আমার দোষ-গুণ বিচার করবে।

প্রসঙ্গত, ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা হৃত্বিক রোশন নিজেও এক সময় তোতলামোর সমস্যায় ভুগতেন। সামিরা রেড্ডির মতো তিনিও ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন।

-জেডসি