ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৪:০৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সারা দেশের সঙ্গে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে সাময়িকভাবে বন্ধ থাকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায় ভোরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ পড়ে গেছে। সেই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল। ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশী কাথা এক্সপ্রেস ও একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়েছিল সাগরদাড়ি এক্সপ্রেস।

ভেঙে পড়া গাছ অপসারণ করলে সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।