‘সারা’ হেলমেট না পরায় দিল্লি পুলিশের নোটিশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সারা আলী খান, এ সময়ের সবরকমের ভক্তদের নজরে থাকা এই নায়িকার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে।
বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে লাভ আজ কাল-টু সিনেমার শুটিং করছেন সারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি শুটিং দৃশ্য ভাইরাল হয়। এতে দেখা যায়, মোটরবাইকে চড়ে আছেন কার্তিক-সারা। চালকের আসনে হেলমেট মাথায় কার্তিক, কিন্তু পেছনে হেলমেট ছাড়া বসে আছেন সারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট না পরায় সারা বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে সারাকে একটি নোটিশও পাঠিয়েছে দিল্লি পুলিশ। এতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ করায় এ অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ট্রাফিক ডিপার্টমেন্ট।
সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা লাভ আজ কাল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির সিক্যুয়েল লাভ আজ কাল-টু। এটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল মীরা ও জয়ের লাভ স্টোরি লাভ আজ কাল। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল সেই স্টোরি। সেই ছবির এবার সিক্যুয়েল করতে চলেছেন ইমতিয়াজ। আর সেখানেই একসঙ্গে দেখা যাবে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানকে।
সম্প্রতি ছবির সেটেই তাদের যে রসায়ন নজরে পড়ছে, আশা করাই যেতে পারে বড় পর্দায় তা পিছনে ফেলে দিতে পারে সইফ ও দীপিকার কেমিস্ট্রিকে!
কার্তিক এবং সারা ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণদীপ হুদাকে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা সিনেমায় অভিনয় করেন। বক্স অফিসে সুপারহিট হয় এটি।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







