সারাক্ষণ ক্লান্তি লাগে? যেভাবে দূর করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
আমাদের জীবন এখন যন্ত্রের মতো হয়ে গেছে। সারা দিন- রাত এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটে যে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়। এতে করে ক্লান্ত হয়ে পড়ে শরীর ও মন দুটোই। আর এ থেকে শরীর ও মনজুড়ে অবসাদ নেমে আসে।
শারীরিক ও মানসিক এই ক্লান্তি দূর করতে কিছু সময় নিজের জন্য বের করতে হবে।
পর্যাপ্ত ঘুম
সুস্থ থাকার জন্য অবশ্যই প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। এতে করে চনমনে হবে মন ও শরীর। সুস্থ শরীরের জন্যও পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুম যেন ভালো হয় সে বিষয়েও খেয়াল রাখুন। রাতে বিছানায় যাওয়ার কমপক্ষে আধা ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন দূরে রাখুন।
একাকী সময় কাটানো
বহির্মুখী মানুষ যেখানে অনেকের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে, সেখানে যারা অন্তর্মুখী তারা একাকী সময় কাটাতে বেশি পছন্দ করে। পুনরায় কাজের উদ্যম ফিরে পেতে তারা একা বিশ্রাম নিতে পছন্দ করে। এমন হলে নিজের জন্য সময় বের করে নিন।
মানসিক চাপ কমানো
জীবনে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক, তা যদি বেশি মাত্রায় হয় তবে তা থেকে মানসিক জটিলতা- অর্থাৎ সাইকোসোমাটিক হতে পারে। এর মধ্যে ক্রনিক অবসাদ একটি। এ জন্য প্রতিদিন নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। এতে করে ভালো থাকবে মানসিক স্বাস্থ্য।
নিজের শখ পূরণ করা
আপনি আপনার কাজকে যতই ভালোবাসেন না কেন, বেশি কাজ করা আপনার শরীর ও মন দুটোর জন্যই খারাপ। কাজের পাশাপাশি এমন কিছু করুন, যা আপনি করতে পছন্দ করেন। যা আপনার মনের জন্য থেরাপির মতো কাজ করবে।
বেড়িয়ে আসা
সব সময় ক্লান্তি বোধ করার কারণ হতে পারে একঘেয়েমি। চেষ্টা করুন প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার। এই পরিবর্তন শরীর ও মন দুটোর ওপরই প্রভাব ফেলবে। এর ফলে আপনি কাজে নতুন উদ্দীপনা ফিরে পাবেন।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








