ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

সারাদেশে নতুন ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে। তাছাড়া ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।  ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। 

এ পর্যন্ত  মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন ।