ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৪:০২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সারিকার সঙ্গে ইরফানের রোমান্স

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে আসছেন অভিনেত্রী সারিকা ও অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের নিয়ে তৈরি হয়েছে নাটক ‘অ্যান অ্যাফেয়ার’। নাটকটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন জাফরীন সাদিয়া। পরিচালনায় আছেন হাসান রেজাউল।

প্রেম বা মোহ এমন একটা অনুভূতি, যা কখন, কীভাবে, কেমনে আসে জীবনে তা আমরা নিজেরাও জানি না। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা যেন বিরাজমান। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি তখন বুঝতে পারি কী সেই শূন্যতা! এটাই ‘অ্যান অ্যাফেয়ার’-এর উপজীব্য।

পরিচালক হাসান রেজাউল বলেন, এটা পুরোপুরি ভালোবাসার গল্প। কিন্তু অন্যভাবে দেখানো হয়েছে। বিরূপ পরিবেশ থেকেও ভালোবাসার সৃষ্টি হয়, এমন একটি গল্প এটি। নাটকটি নির্মিত হয়েছে জাফরীন স্টুডিওর প্রযোজনায়। প্রযোজনায় আছেন মিশকাত আনজুম চৌধুরী ও জাফরীন সাদিয়া।

প্রযোজকরা জানান, ভালোবাসা দিবসে একটা বেসরকারি টিভি চ্যানেল ও জাফরীন স্টুডিও ইউটিউবে চ্যানেল এটি প্রচার হবে।

নাটকটিতে অভিনয়ে আরও আছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানী প্রমুখ। এর সংগীত আয়োজন করেছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন। সম্পাদনায় অমিতাভ মজুমদার।

-জেডসি