ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:০১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

সার্ক ফোয়ারায় ফাটল, পান্থপথে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কাওরান বাজার এলাকায় সার্ক ফোয়ারায় ফাটলের কারণে পান্থপথের সড়কের একাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সেখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার ভোরে সার্ক ফোয়ারার এরিয়া দেয়ালের ফাটল থেকে পানি গড়িয়ে পড়তে থাকে সড়কে। এ পানি জমে তীব্র জলাবদ্ধতা তৈরি করলও সমাধানের ব্যবস্থা করতে পারেনি ওয়াসা।

ট্রাফিক সার্জন্ট মো. শিমুল হোসেন বলেন, রাত তিনটার দিকে রাস্তায় পানি ছড়িয়ে পড়ে। পানির উৎস খুঁজতে গিয়ে দেখি সার্ক ফোয়ারার এরিয়ায় ফাটল রয়েছে। সেখান দিয়েই পানি বের হচ্ছে। তবে কী কারণে এমনটি হয়েছে তা আমরা জানি না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়াল ফেটে পানি পড়ছে। এতে ওই অংশের রাস্তার বিটুমিনও উঠে গেছে। সঙ্গে সঙ্গে কয়েকটি গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক ও জনপদ বিভাগের একজন কর্মকর্তা।

ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের ম্যাকানিক ফারুক মল্লিক বলেন, আমরা খবর পেয়েছি দুপুর দুইটার দিকে। ফাটলের স্থানে একটা প্রাইভেটকার রাখা, তাই পানি বন্ধ করতে পারিনি এখনও। বিকাল সাড়ে চারটার দিকে মালিককে খুঁজে গাড়ি সরিয়েছি।