ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৫৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সালমান জানালেন ‘বাজরাঙ্গি ভাইজান টু’ আসছে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড সুপারস্টার সালমান খানের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। 

রোববার (১৯ ডিসেম্বর) এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার প্রমোশনে হাজির হয়ে এ তথ্য নিশ্চিত করেন সালমান খান। পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ট্রিপল আর’ সিনেমার প্রচার অনুষ্ঠানে ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করেন পরিচালক করন জোহর। জবাবে সালমান খান বলেন—‘‘হ্যাঁ, ‘বাজরাঙ্গি ভাইজান টু’ নির্মিত হচ্ছে। তবে এখন আমার সম্পূর্ণ মনোযোগ ‘ট্রিপল আর’ সিনেমার দিকে।’’

‘বাজরাঙ্গি ভাইজান-টু’ সিনেমার চিত্রনাট্য লিখছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে প্রথম সিনেমার চিত্রনাট্যও তিনি লিখেছেন। এছাড়া প্রভাসের ‘বাহুবলি’ ও কঙ্গনা রাণৌতের ‘মর্ণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাও তার লেখা।

এর আগে পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বাজরাঙ্গি ভাইজান-টু সিনেমার গল্প দাঁড় করানোর চেষ্টা করছি। কিছুদিন আগে আমি সালমানকে আইডিয়া শুনিয়েছি, তিনি খুবই উচ্ছ্বসিত। কিন্তু আমি যথাযথ একটি গল্প খুঁজছি। আশা করছি পেয়ে যাবো।’

‘বাজরাঙ্গি ভাইজান’ পরিচালনা করেছেন কবির খান। ২০১৫ সালে ১৭ জুলাই মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে সিনেমাটি। ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা শেষ পর্যন্ত আয় করে প্রায় ১০০০ কোটি রুপি। সিনেমায় দেখা যায়, সালমান বাজরাঙ্গি (হনুমান) দেবতার ভক্ত। তিনি মুন্নি নামের একটি মেয়েকে তার দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর কারণে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাকে। অবশ্য শেষ পর্যন্ত মেয়েটিকে ফিরিয়ে দিতে সক্ষম হন তিনি।