ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সালমান মুক্তাদিরের বিয়ের খবরে নেটদুনিয়া উত্তাল!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

সালমান মুক্তাদিরের বিয়ে

সালমান মুক্তাদিরের বিয়ে

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।

মঙ্গলবার (২ মে) বিয়ের তারিখ ও ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির। ঘণ্টা পেরুতে না পেরুতেই প্রায় দুই লাখ অনুরাগী তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও নেটিজেনরা শুভেচ্ছার বন্যা বসিয়ে দিয়েছেন। ৪৪ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

প্রসঙ্গত, সালমান মুক্তাদিরের ব্যাক্তিজীবন নিয়ে বরাবরই বেশ চর্চা হয়। বিশেষ করে তার প্রেমের বিষয়টি সমালোচিত। এখন পর্যন্ত বহু নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। অবশেষে বিয়েতে থিতু হলেন তিনি।