ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৫:০৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

সালমানের সঙ্গে অভিনয় নিয়ে যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শুক্রবার ৫৪ বছরে পা দিলেন বলিউডের ভাইজান সালমান খান। একইসঙ্গে এদিন বোন অর্পিতার দ্বিতীয় সন্তানের জন্মও হয়েছে। সালমানের সঙ্গে বলিউডের সব নায়িকাই ছবি করতে চান। সম্প্রতি ভাইজানের সঙ্গে ছবি করা নিয়ে মুখ খুলেছেন দীপিকা।

আপাতত তার পরবর্তী ছবি ‘ছাপাক’ এর প্রচারে ব্যস্ত দীপিকা ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি অনেক নায়কের সঙ্গেই কাজ করিনি। তালিকায় রয়েছে সালমান, আমির, হৃত্বিক। দেখা যাক কবে কাজের সুযোগ আসে।

বেশ কয়েক বছর আগে বলিউডে জোর গুঞ্জন শোনা গিয়েছিল, সাজিদ নাদিয়াওয়ালার ‘কিক’ ছবিতে সালমানের সঙ্গে দীপিকাকে দেখা যাবে। যদিও পরে সেই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয় করেছিলেন।

অন্যদিকে, সালমানকেও দীপিকার সঙ্গে কাজ করার কথা বলা হলে তিনিও আগ্রহী বলেই জানিয়েছিলেন।

দীপিকার এমন মন্তব্যে অবশ্য আশার আলো দেখছেন ফ্যানেরা। সালমানের সঙ্গে দীপিকার জুটিও দারুণ জমবে বলে মনে করছেন তারা।

-জেডসি