ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৭:১১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২৮ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১১ ঘণ্টা পরও বগিগুলো উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মে) সকাaল নয়টার দিকে রাজধানীর সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে ট্রেনের ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে মৌচাক রেল স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন। রাতে অনেকেই বিকল্প উপায়ে নিজেদের গন্তব্যে রওনা দেন।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী ফয়সাল হোসেন জানান, মৌচাক স্টেশনের ঠিক পরেই, রতনপুর এলাকায় ইঞ্জিনসহ দুটো বগি লাইনচ্যুত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়।