সাড়ে ৪ হাজার বেসরকারি চিকিৎসাকেন্দ্রের অনুমতি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
হাসপাতাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে আবেদন করে অনুমতি না পেয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রায় সাড়ে চার হাজার বেসরকারি চিকিৎসাকেন্দ্র। কেউ কেউ আবার লাইসেন্সের জন্য আবেদন না করেই কার্যক্রম চালাচ্ছেন বছরের পর বছর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রায় সাড়ে ১৩ হাজার আবেদনের বিপরীতে নয় হাজার ৪৭টি হাসপাতালকে অনুমোদন দিয়েছেন তারা। বাকিগুলো প্রক্রিয়াধীন আছে।
সম্প্রতি কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগের পর দেশজুড়ে অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে মাঠে নামে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সেসবের তোয়াক্কা না করে অনেক হাসপাতাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রাজধানীর কেরাণীগঞ্জে ‘আঁটিবাজার সেন্ট্রাল হসপিটাল’ ও ‘বিসমিল্লাহ্ জেনারেল হাসপাতাল’। হাসপাতালের নবায়নের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের জুলাই মাসে। কিন্তু নবায়ন না করে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
হাসপাতালটির মালিক বলেন, আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। অথচ এখানে দেওয়া হয়েছে ৩০ জুন ২০১৯ মেয়াদ শেষ হওয়ার দিন।
একই এলাকার ডায়াগনস্টিক সেন্টারগুলোরও একই অবস্থা। জনতা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। অন্যদিকে কেবল রোগ নির্ণয়ের কথা থাকলেও রোগীও ভর্তি করছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানালেন, সারাদেশে তারা এ পর্যন্ত নয় হাজার ৪৭টি হাসপাতালকে অনুমোদন দিয়েছেন। বাকিগুলো প্রক্রিয়াধীন আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান বলেন, ১৩,০০০ হাজার ৪৯০টি আবেদন আমাদের কাছে এসেছে। তার মধ্যে ৯ হাজার ৪৭টি আবেদনে লাইসেন্স দিয়েছি। আর বাকি আছে ৪ হাজার ৩৪৩টি। সবাইকে লাইসেন্স নিয়েই পরিচালনা করতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, তড়িঘড়ি করে অনুমোদন না দিয়ে কৌশল প্রণয়ন করতে হবে। আর অনুমোদনের আগে কেউ যেন হাসপাতাল পরিচালনা করতে না পারে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একটি নীতিমালায় নিয়ে আসা দরকার। সরকার যৌক্তিকভাবেই বেসরকারি খাতকে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই সুযোগ তৈরি করে দিয়েছে কোন আইনের কাঠামো তৈরি না করে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







