সায়নী ঘোষের ছক্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। তার নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির জাতীয় স্তরের তাত্ত্বিক নেতা অনির্বাণ গাঙ্গুলির চেয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়, যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী পেয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৩৬১ ভোট। আলোচিত বাম দলের প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৩৬৫ ভোট।
অভিনেত্রী সায়নী ঘোষ নির্বাচনে জিতবেন কিনা তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কেননা শিবলিঙ্গে কনডম পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। অনেকেরই ধারণা ছিল এই কাণ্ডই সায়নীকে ডুবিয়ে দেবে। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন সায়নী ঘোষ। তবে এবার যেন করে ফেললেন ছক্কা।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের ভোটের মহাযজ্ঞ। ১ জুন ছিল ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপ। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী।
দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






