সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
প্রতিবছর নববর্ষের দিনে টেলিভিশনে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেতে। কিন্তু এবারের নববর্ষের দিনের সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিলেন, সিংহাসন ছাড়ছেন তিনি।
তিনি জানান, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেতে।
এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। দ্বিতীয় মার্গারেটার স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে যুবরাজ ফ্রেডেরিক।
বিবিসির খবরে জানা গেছে, ৮৩ বছর বয়সী এই রানি ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। রোববার নববর্ষের আগে নিজের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় লাইভ টিভিতে আশ্চর্যজনক এই ঘোষণা দেন তিনি। নববর্ষ উপলক্ষে দেয়া রানির এই ভাষণ প্রতিবছরই ডেনমার্কের বহু মানুষ দেখে থাকেন।
ওই ভাষণে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারি তার পিঠে একটি সফল অপারেশন হয়। এরপরই তিনি ভবিষ্যতের বিষয়ে চিন্তি হয়ে পড়েছেন। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করছেন।
তিনি বলেন, আগামী ১৪ জানুয়ারি- আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসাবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।
এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, ‘রানি মার্গ্রেথে ডেনমার্কের মূর্ত প্রতীক।’
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে ওঠেন। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






